বর্ষা এলেই পদ্মার ইলিশ যেন বাঙালির রসনার
সবচেয়ে কাঙ্ক্ষিত স্বাদ। আর সেই স্বাদের খোঁজে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন মাওয়া
ঘাটে। টাটকা ইলিশ, সর্ষে ইলিশ, ভাজা ইলিশ, ইলিশের ডিম ও মাথার বিশেষ পদ—সব মিলিয়ে
এটি হয়ে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় খাদ্য গন্তব্য। এই ভিডিওতে দেখুন— মাওয়া ঘাটের
প্রাণবন্ত পরিবেশ টাটকা পদ্মার ইলিশের বাজার এবং ইলিশ রেস্তোরাঁগুলো। বর্ষাকালে
দর্শনার্থীদের ভিড়, পদ্মা নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য।