বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে. এম. আওলাদ হোসেন। ১ জুলাই ২০২৬ থেকে তিনি এ দায়িত্ব পালন শুরু করেন।


এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (চিফ বিজনেস অফিসার-সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগ দেন। ব্যাংকটির যাত্রার শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং কার্যক্রম সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।


বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কে. এম. আওলাদ হোসেন Dutch-Bangla Bank PLC-এ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতে তিনি Agrani Bank PLC-এ সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন।


ব্যাংকিং খাতে ৩৩ বছরেরও বেশি কর্মজীবনে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং কেন্দ্রীয় কার্যক্রমের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন।


কে. এম. আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে North South University থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

sidebar ad