ইনফিনিটি মেগা মলের ‘ওয়ার্ল্ড কাপ ধামাকা’ ক্যাম্পেইন: মেগা পুরস্কার জিতলেন ৪ জন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬

ইনফিনিটি মেগা মলের ‘ওয়ার্ল্ড কাপ ধামাকা’ ক্যাম্পেইন: মেগা পুরস্কার জিতলেন ৪ জন

দেশের লাইফস্টাইল ও ফ্যাশন রিটেইল খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইনফিনিটি মেগা মল (INFINITY Mega Mall)-এর বহুল প্রতীক্ষিত ‘World Cup Dhamaka Shop & Win’ ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের লাকি ড্র সম্পন্ন হয়েছে। চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে গ্রাহকদের কেনাকাটায় বাড়তি আনন্দ ও উৎসবের আমেজ যোগ করতে আয়োজিত এ ক্যাম্পেইনের প্রথম ড্র অফিশিয়াল ফেসবুক পেজে লাইভের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়।

প্রথম সপ্তাহের ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে iPhone 17 Pro Max জিতেছেন অন্বেষা দাস। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি প্রিমিয়াম ল্যাপটপ পেয়েছেন নাহিন খান। তৃতীয় পুরস্কার হিসেবে একটি ট্যাবলেট জিতেছেন তাকওয়া এবং চতুর্থ পুরস্কার হিসেবে এক্সক্লুসিভ গিফট কার্ড পেয়েছেন রাজু আহমেদ।

গত ২১ জুন শুরু হওয়া এ ক্যাম্পেইন ইতোমধ্যে দেশব্যাপী ফুটবলপ্রেমী ও ইনফিনিটি মেগা মলের গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেগা মলের যেকোনো আউটলেট থেকে এককালীন ৩,০০০ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় একটি করে লাকি ড্র কুপন দেওয়া হচ্ছে। ওই কুপনের মাধ্যমে ক্রেতারা প্রতি সপ্তাহের আকর্ষণীয় ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পেইনটি আগামী ২০ জুলাই ২০২৬, অর্থাৎ ফুটবল বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত চলবে।

ইনফিনিটি মেগা মল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘বিশ্বকাপ মানেই অন্যরকম আবেগ, উত্তেজনা ও উদযাপন। গ্রাহকদের সেই আনন্দে নতুন মাত্রা যোগ করতেই আমাদের ‘World Cup Dhamaka Shop & Win’ ক্যাম্পেইনের আয়োজন। প্রথম সপ্তাহের বিজয়ীদের আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা কেনাকাটার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ উপভোগ করবেন এবং বিশ্বকাপের আনন্দকে আরও স্মরণীয় করে তুলবেন।’

দেশব্যাপী ইনফিনিটি মেগা মলের সব আউটলেটে ক্যাম্পেইনটি চলমান রয়েছে। নির্ধারিত পরিমাণ কেনাকাটার মাধ্যমে যেকোনো ক্রেতাই পরবর্তী সপ্তাহগুলোর লাকি ড্রয়ে অংশ নিয়ে মেগা পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

ক্যাম্পেইন-সংক্রান্ত বিস্তারিত তথ্য, পরবর্তী লাকি ড্রয়ের সময়সূচি এবং প্রতি সপ্তাহের বিজয়ীদের নাম জানতে ইনফিনিটি মেগা মলের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রেস রিলিজ
sidebar ad