তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি


নির্বাচনে জয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 



এ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় মোদি বলেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত থাকবে।




বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয়ী হলেও রাজধানীর এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েন তিনি। প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে জয় পেয়েছেন ৪৩৯৯ ভোটে।


রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের তথ্য বলছে, এ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।



এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ৪৪ দশমিক ৩০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।


এর আগে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান বড় ব্যবধানে জয়ী হন।


ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।



তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।



এদিকে দিনভরই দেশবাসীর চোখ ছিল ঢাকা-১৭ আসনে। অবশেষে ভোরের দিকে ঘোষণা এল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জয়ের।

sidebar ad