ইশরাত জাহান ইনা
স্বাদেরও আছে এক অদ্ভুত টান।কখনো গরম ধোঁয়া ওঠা বার্গার,কখনো মচমচে ফ্রেঞ্চ ফ্রাই,আবার কখনো এক টুকরো পিৎজা। কী জিভে জল চলে এলো তো? এসব জিভে জল আনা খাবার মুহূর্তেই মন ভালো করে দেয়। কিন্তু এই ক্ষণিকের আনন্দের আড়ালে লুকিয়ে থাকতে পারে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির গল্পও।হতে পারে মারাত্মক সব ব্যাধি।
তাই বছরের একটি
দিন, ২১ জুলাই, মজার ছলেই আমাদের মনে করিয়ে দেয় এই প্রিয় জাঙ্ক ফুড উপভোগ করা যেতেই
পারে,কিন্তু তা যেন হয় পরিমিত,সচেতন ও ভারসাম্যপূর্ণ।
এই দিনটি পরিচিত
ন্যাশনাল জাঙ্ক ফুড ডে নামে একটি অনানুষ্ঠানিক দিবস। যা একদিকে খাবারের আনন্দ উদযাপন
করে,অন্যদিকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্বও নতুন করে ভাবতে শেখায়। প্রতিবছর
২১ জুলাই যুক্তরাষ্ট্রে অনানুষ্ঠানিকভাবে পালিত হয় ন্যাশনাল জাঙ্ক ফুড ডে
(National Junk Food Day)। নাম শুনে মনে হতে পারে এটি শুধু পিৎজা, বার্গার,ফ্রেঞ্চ ফ্রাই,চিপস
বা আইসক্রিম খাওয়ার দিন।কিন্তু না এর আরেকটি দিকও রয়েছে।এ দিনটি মানুষকে মনে করিয়ে
দেয়, প্রিয় খাবার উপভোগ করা যেতে পারে,কিন্তু মাত্রা ও ভারসাম্য বজায় রেখে।
কেন এই দিবস
নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ?
আজকের ব্যস্ত
জীবনে জাঙ্ক ফুড অনেকের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ হয়ে গেছে।প্রতিদিন এক বেলা যেন
এ নিত্য নৈমিত্তিক।তবে নিয়মিত অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া দীর্ঘমেয়াদে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি
তৈরি করতে পারে।হতে পারে মারাত্মক সব রোগ ব্যাধি।
বিশ্ব স্বাস্থ্য
সংস্থার (WHO) মতে,অতিরিক্ত লবণ,চিনি ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণের ফলে স্থূলতা,টাইপ-২
ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে।
তাই বিশেষজ্ঞরা
বলেন, জাঙ্ক ফুড পুরোপুরি নিষিদ্ধ নয়; বরং পরিমিত পরিমাণে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের
অংশ হিসেবে খাওয়াই ভালো।
কীভাবে দিবসটি
পালন করা হয়?
প্রিয় কোনো
খাবার সীমিত পরিমাণে উপভোগ করুন।পরিমাণে কম খান। সফট ড্রিংকের বদলে পানি বা ফলের রস
বেছে নিন। পরিবারের সঙ্গে ঘরে স্বাস্থ্যকর উপায়ে বার্গার বা পিৎজা তৈরি করতে পারেন।এটা
স্বাস্থ্যের জন্য খুবি ভালো। শিশুদের জাঙ্ক ফুডের পাশাপাশি ফল,সবজি ও পুষ্টিকর খাবারের
গুরুত্ব শেখান। অতিরিক্ত খাওয়ার বদলে "Treat, not Habit"অর্থাৎ মাঝে মাঝে
উপভোগ করার অভ্যাস গড়ে তুলুন।
ন্যাশনাল জাঙ্ক
ফুড ডে-এর ইতিহাস:
এই দিবসটির
সুনির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা সূচনার বছর সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা নেই। এটি
জাতিসংঘ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বা কোনো সরকারি সংস্থা ঘোষিত আন্তর্জাতিক দিবসও
নয়।ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রে ১৯৯০-এর দশক বা ২০০০-এর শুরুর দিকে বিভিন্ন গণমাধ্যম,
ক্যালেন্ডার প্রকাশক এবং খাদ্যসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে দিবসটি জনপ্রিয়তা পেতে
শুরু করে।এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের সঙ্গে সঙ্গে প্রতি বছর ২১ জুলাই
#NationalJunkFoodDay হ্যাশট্যাগ ব্যবহার করে মানুষ তাদের প্রিয় জাঙ্ক ফুডের ছবি ও
অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করে।
অর্থাৎ,এটি মূলত একটি জনপ্রিয় সংস্কৃতিভিত্তিক (Pop Culture) দিবস,যার কোনো সরকারি স্বীকৃতি নেই।