ভাই বোনের সম্পর্কে টানাপোড়েন আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার।
একই ঘরে বড় হলেও ভাই বোনরা আলাদা মানুষ।ভাবনা,পছন্দ,রাগ,ইগো, দায়িত্ববোধ সব আলাদা। তাই কখনো কখনো ছোট ছোট বিষয় থেকেই ভুল বোঝাবুঝি,অভিমান, এমনকি ঝগড়াও হয়ে যায়।
কিছু সাধারণ কারণ,
ইগো বা আত্মসম্মান (কে ঠিক,কে ভুল)।।
মা,বাবার পক্ষপাত মনে হওয়া।।
জিনিস ভাগাভাগি বা দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব।।
ব্যক্তিগত স্পেস না পাওয়া
ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশন গ্যাপ।।
কিন্তু সুন্দর দিকটা হলো,ভাই বোনের সম্পর্ক খুব গভীর,তাই এসব টানাপোড়েন সাধারণত স্থায়ী হয় না।একটু সময় গেলে,ভালোবাসা আবার আগের জায়গায় ফিরে আসে।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,রাগের সময় কথা না বাড়িয়ে একটু থেমে থাকা, আর পরে শান্তভাবে কথা বলা,এটাই সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবি।
কখন হয় এমন দ্বন্দ্ব :
ভাই বোনের দ্বন্দ্ব সাধারণত তখনই হয়,যখন ভুল বোঝাবুঝি তৈরি হয়।
*কারও মনে হয় সে অবহেলিত বা কম গুরুত্ব পাচ্ছে।
*ইগো বা কে ঠিক এই ভাবনা সামনে আসে।
*জিনিসপত্র,দায়িত্ব বা সুবিধা ভাগাভাগি নিয়ে সমস্যা হয়।
*ব্যক্তিগত স্পেসে হস্তক্ষেপ করা হয়।
*দীর্ঘদিন জমে থাকা অভিমান হঠাৎ বের হয়ে আসে।
আসলে এসব দ্বন্দ্ব সম্পর্ক ভাঙার জন্য না,বরং ভুলভাবে প্রকাশ হওয়া অনুভূতির একটা রূপ।
সম্পদ যখন সম্পর্ক ভাংগে:
সম্পদ যখন সম্পর্ক ভাঙে,এটা আসলে খুব বাস্তব একটা সত্য।
টাকার ভাগ,জমি-জমা, উত্তরাধিকার,এসব জিনিস যখন সামনে আসে,তখন অনেক সময় ভাই বোনের পুরোনো ভালোবাসার উপর ইগো,সন্দেহ আর স্বার্থ ঢুকে পড়ে।আগে যে সম্পর্কটা ছিল নির্ভরতার, সেটা ধীরে ধীরে কে বেশি পেল এই হিসাবের ভেতরে আটকে যায়।দ্বন্দ্বটা শুরু হয় ছোট জায়গা থেকে। কথার ভুল,ভাগের অসন্তুষ্টি,বা কারও মনে হওয়া আমাকে কম দেওয়া হলো।তারপর ধীরে ধীরে দূরত্ব বাড়ে,কথা কমে যায়, আর সম্পর্কটা আর আগের মতো থাকে না।
কিন্তু সত্যিটা হলো,
সম্পদ সম্পর্ক ভাঙে না,ভাঙে মানুষ যখন সম্পর্কের চেয়ে সম্পদকে বড় করে দেখে।
মা বাবার কাছে শ্রেষ্ঠ সন্তান হবার আশায়:
মা বাবার কাছে শ্রেষ্ঠ সন্তান হওয়ার আশায়,এই একটা ইচ্ছা থেকেই অনেক সময় ভাই বোনের মধ্যে নীরব প্রতিযোগিতা শুরু হয়।
কে বেশি ভালো রেজাল্ট করল,কে বেশি দায়িত্ব নিল,কে বেশি যত্ন করল।এগুলো ধীরে ধীরে ভালোবাসার জায়গা থেকে তুলনার জায়গায় চলে যায়।তখন ভালোবাসাটা আর সহজ থাকে না,একটু চাপ আর প্রমাণ করার লড়াইয়ে বদলে যায়।
আসলে মা বাবার কাছে আলাদা আলাদা সন্তানের ভালোবাসা আলাদা আলাদা রকম।কিন্তু আমরা অনেক সময় সেটাকে সেরা হওয়ার দৌড়ে নিয়ে যাই, আর সেখান থেকেই টানাপোড়েন জন্ম নেয়।
আবার অনেক সময় এই মা বারা দায়িত্ব ভাগাভাগি করা নিয়েও ভাইবোনের মধ্যে দ্বন্দ্ব হয়।আমাদের সমাজে এটা এখন এক প্রকার সম্পর্ক মেরে ফেলার মত নীরব ঘাতক।
ভাইবোনের দ্বন্দ্বের বলি হয়ে বাবা মায়ের শেষ ঠিকানা হয় বৃদ্ধা আশ্রম।
কিভাবে সম্পর্ক বাচাতে হবে:
সম্পর্ক বাঁচাতে হলে সবচেয়ে জরুরি হলো কে ঠিক এই যুদ্ধটা থামানো।
ভাই বোন বা পরিবারের সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু সহজ কিন্তু শক্ত বিষয় কাজ করে,
প্রথমে,তুলনা বন্ধ করা দরকার। মা বাবার ভালোবাসা মাপা যায় না।এটা আলাদা আলাদা রকমের,কম-বেশি না।
দ্বিতীয়ত,কথা বলা শিখতে হবে,লুকিয়ে রাখা না। অভিমান জমে থাকলে সেটা একসময় বড় দেয়াল হয়ে যায়।
তৃতীয়ত,ইগো একটু কমাতে হয়।কখনো কখনো আমি সঠিক থেকেও সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ এই ভাবনাটা বড় হয়ে দেখা দেয়।
চতুর্থত,ছোট ছোট যত্নই সম্পর্ক বাঁচায়।একটা ফোন,একটা খোঁজ নেওয়া, একটা ক্ষমা চাওয়া অনেক দূর ঠিক করে দিতে পারে।
সবশেষে,মনে রাখতে হয় সম্পদ,তুলনা বা রাগ এগুলো সাময়িক।কিন্তু ভাই বোনের সম্পর্ক একবার ভেঙে গেলে সেই শূন্যতা সহজে ভরে না।
লেখাঃ ইশরাত জাহান ইনা