নারী কর্মীদের জন্য স্তন ক্যানসার সচেতনতামূলক সেশন আয়োজন করেছে ব্যাংক এশিয়া

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬

ব্যাংক এশিয়ার নারী কর্মীদের জন্য স্তন ক্যানসার সচেতনতামূলক সেশন
ব্যাংক এশিয়ার নারী কর্মীদের জন্য স্তন ক্যানসার সচেতনতামূলক সেশন

স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে ব্যাংকের নারী কর্মীদের জন্য স্তন ক্যানসার সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। কর্মীদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।


২৬ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ্য ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত সেশনটি পরিচালনা করেন আসগর আলী হাসপাতালের চিকিৎসক ডা. শিফাত তানজিলা। তিনি স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব, প্রতিরোধমূলক ব্যবস্থ্যা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।


ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থ্যাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন, অতিরিক্ত ব্যবস্থ্যাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মুন্তাসির রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম এতে উপস্থিত ছিলেন।


ব্যাংক এশিয়া কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গুরুত্ব দিয়ে একটি ইতিবাচক, সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


ঢাকা/টিএ

sidebar ad