কথায় আছে,অভাব যখন দেখা দেয় ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।অত্যন্ত যুক্তি সংগত কথা।
কখনো কখনো সংসার ভাঙে না বড় কোনো অপরাধে,ভাঙে প্রতিদিনের ছোট ছোট চাপ, অপ্রকাশিত কষ্ট আর টাকার হিসাব মিলাতে মিলাতে জমে থাকা ক্লান্তিতে।
যে মানুষ দুজন একসময় স্বপ্ন ভাগাভাগি করেছিল, অর্থনৈতিক সংকটের কঠিন সময়ে তারাই ধীরে ধীরে একে অপরেরবিরুদ্ধে দাঁড়িয়ে যায়।অভাব শুধু প্রয়োজন কমায় না,কমিয়ে দেয় ধৈর্য,শান্তি আর সম্পর্কের উষ্ণতাও।টাকার চাপ যখন দীর্ঘস্থায়ী হয়, তখন ভালোবাসার দেয়ালেও নীরবে ফাটল ধরতে শুরু করে।আর সেই ফাটল যদি সময়মতো মেরামত না করা হয়, একসময় পুরো সম্পর্কটাই ভেঙে পড়ে।
সংসারে অর্থ সংকট সাধারণত একদিনে আসে না।ধীরে ধীরে কিছু অভ্যাস,সিদ্ধান্ত আর পরিস্থিতি মিলেই তৈরি হয়।মূল কারণগুলোকে সহজভাবে বললে এগুলোই বেশি দেখা যায়:
*আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া।যা আয় হচ্ছে,তার চেয়ে খরচ যদি নিয়মিত বেশি হয়,ঋণ,ধার বা সঞ্চয় ভেঙে সংসার চলতে থাকে, তখনই সংকট জমতে শুরু করে।
*পরিকল্পনা ছাড়া খরচ
মাসের শুরুতে টাকা এল, কিন্তু কোথায় কত যাবে তার কোনো হিসাব না থাকলে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায়।
*অপ্রয়োজনীয় লাইফস্টাইল চাপ অন্যের সাথে তুলনা করে বেশি খরচ করা।।নতুন ফোন, পোশাক,শখ বা শো-অফ এগুলো ধীরে ধীরে আর্থিক চাপ বাড়ায়।
*হঠাৎ বড় খরচ বা জরুরি পরিস্থিতি।চিকিৎসা, দুর্ঘটনা,চাকরি চলে যাওয়া, ব্যবসায় ক্ষতি।এসব যদি সঞ্চয় না থাকলে বড় সংকট তৈরি করে।
*সঞ্চয়ের অভ্যাস না থাকা
অনেকে মাস শেষে যা থাকে তাই খরচ করে ফেলেন, কিন্তু আগে সঞ্চয় এই নীতিটা না থাকলে বিপদে পড়া স্বাভাবিক।
*ঋণ ও কিস্তির চাপ
একটা ঋণ শোধ করতে আরেকটা ঋণ।এই চক্র সংসারকে ধীরে ধীরে দুর্বল করে দেয়।
*সিদ্ধান্তে স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব
স্বামী-স্ত্রী বা পরিবারের মধ্যে অর্থ নিয়ে খোলামেলা আলোচনা না হলে ছোট সমস্যা বড় হয়ে যায়।
মূল কথা:
অর্থ সংকট শুধু টাকা কম থাকার কারণে হয় না।বরং টাকা ব্যবহারের পরিকল্পনা, অভ্যাস আর নিয়ন্ত্রণের অভাব থেকেই বেশি তৈরি হয়।
যখন পুরো সংসারের ইনকামের বোঝা একজন মানুষের মাথায় এসে পড়ে, তখন সে শুধু অর্থ উপার্জনই করে না,নীরবে ভয়,চাপ,ক্লান্তি আর প্রত্যাশার ভারও বহন করে।
ধীরে ধীরে তার হাসি কমে যায়,মেজাজ বদলে যায়, ছোট বিষয়েও বিরক্তি জন্ম নেয়।কারণ সে জানে একদিন থেমে গেলে পুরো সংসারটাই থমকে যেতে পারে।
আর সবচেয়ে কষ্টের বিষয় হলো,অনেক সময় তার পরিশ্রমকে দায়িত্ব হিসেবে ধরা হয়, অনুভূতি হিসেবে নয়।সে ক্লান্ত কিনা, মানসিকভাবে ভেঙে পড়ছে কিনা,সেটা কেউ জানতে চায় না।সংসারে একজন উপার্জন করতেই পারে, কিন্তু মানসিক বোঝা কখনো একজনের একার হওয়া উচিত নয়।কারণ টাকা একজন আয় করলেও,শান্তি আর সমর্থন পুরো পরিবারের দায়িত্ব।
অনেক সময় সত্যিই অর্থের অভাবের চেয়ে সঠিক ম্যানেজমেন্টের অভাবই বড় সংকট তৈরি করে।
আয় কম হলেও পরিকল্পনা,সংযম আর বোঝাপড়া থাকলে অনেক সংসার সুন্দরভাবে চলে।
আবার আয় ভালো হলেও অপ্রয়োজনীয় খরচ, হিসাবহীন জীবন আর ভবিষ্যতের চিন্তা না থাকলে সংসারে চাপ তৈরি হয়।
কারণ,হিসাব ছাড়া খরচ বাড়তে থাকে।প্রয়োজন আর বিলাসিতার পার্থক্য মুছে যায়।সঞ্চয়ের অভাবে ছোট সমস্যাও বড় হয়ে দাঁড়ায়।একজন সব চাপ বহন করলে সম্পর্কে ক্লান্তি আসে।আর্থিক বিষয়ে লুকোচুরি বা দোষারোপ শুরু হয়।তাই শুধু কত টাকা আয় গুরুত্বপূর্ণ নয়,
কিভাবে সেই টাকা পরিচালনা করা হচ্ছে।সেটাও সংসারের শান্তি নির্ধারণ করে।সঠিক পরিকল্পনা না থাকলে অভাব দরজা দিয়ে নয়, ধীরে ধীরে অভ্যাস হয়ে সংসারে ঢুকে পড়ে।
সঞ্চয় না করে বিলাসিতার পথে হাঁটা শুরুতে স্বপ্নের মতো লাগে,কিন্তু সময়ের সাথে সেটাই অনেক সংসারের নীরব বিপর্যয় হয়ে দাঁড়ায়।আজকের আনন্দে ভবিষ্যতের নিরাপত্তা ভুলে গেলে,ছোট ছোট ঝুঁকিই একসময় বড় সংকটে পরিণত হয়।
কারণ বিলাসিতা তখনই সমস্যা হয় যখন,আয়কে স্থায়ী ভেবে খরচ বাড়তে থাকে।জরুরি দিনের জন্য কোনো সঞ্চয় থাকে না
এখন চাই চিন্তাই পরে কী হবে? চিন্তাকে ঢেকে দেয়
হঠাৎ অসুখ,চাকরি বা ব্যবসার ঝুঁকিতে প্রস্তুতি থাকে না।সঞ্চয় শুধু টাকা জমানো নয়,এটা ভবিষ্যতের জন্য একটা নিরাপত্তা ঢাল।আর বিলাসিতা যদি পরিকল্পনার বাইরে যায়, তাহলে সেটা সুখ নয়,ধীরে ধীরে চাপের কারণ হয়ে দাঁড়ায়।শেষে সত্যিটা খুব সহজ।
আজকের অতিরিক্ত খরচ, আগামী দিনের কষ্টকে ডেকে আনতে পারে।
অভাব না থাকলেও অনেক পরিবার চাপ অনুভব করে,কারণ মূল সমস্যা অনেক সময় আয় নয়, ম্যানেজমেন্ট।একটু স্মার্টভাবে চললে একই ইনকামেও জীবন অনেক স্থিতিশীল রাখা যায়।
এখানে কিছু বাস্তবসম্মত টিপস
*খরচের ৫০-৩০-২০ নিয়ম মানা।প্রয়োজন ৫০%, চাহিদা/লাইফস্টাইল ৩০%, সঞ্চয় ২০%এভাবে ভাগ করলে ভারসাম্য থাকে।
মাসের শুরুতেই বাজেট ঠিক করা।
*কত আছে না ভেবে কত খরচ হবে আগে ঠিক করলে অপ্রয়োজনীয় খরচ কমে যায়।
*জরুরি ফান্ড তৈরি করা
অন্তত ৩–৬ মাসের খরচ আলাদা করে রাখা উচিত হঠাৎ বিপদে চাপ কমে।
অপ্রয়োজনীয় তুলনা বন্ধ করা।
*অন্যের জীবন দেখে খরচ বাড়ানোই নীরব অর্থনৈতিক চাপ তৈরি করে।
*একটা পরিবারিক ফাইন্যান্স প্ল্যান রাখা
স্বামী-স্ত্রী বা পরিবারের সবাই মিলে খরচ,সঞ্চয়, লক্ষ্য নিয়ে খোলামেলা আলোচনা করা।
*কিস্তি ও ঋণ সীমিত রাখা
একাধিক কিস্তি একসাথে চললে মাসিক চাপ দ্রুত বেড়ে যায়।
*ছোট ছোট সঞ্চয়ের অভ্যাস।দিনে অল্প হলেও নিয়মিত সঞ্চয় বড় নিরাপত্তা তৈরি করে।
*প্রয়োজন বনাম বিলাসিতা আলাদা করা চাই আর দরকার এক না।এই পার্থক্য বুঝলেই অর্ধেক সমস্যা কমে যায়।সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো,
স্মার্ট ম্যানেজমেন্ট মানে কম খরচ নয়,বরং সঠিক খরচ।
দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া আসলে অভাব দূর করার একটা খুব বাস্তব এবং শক্তিশালী উপায়।কারণ একা চাপ বহন করলে শুধু অর্থ নয়, মানসিক শক্তিও দ্রুত শেষ হয়ে যায়।যখন পরিবারে সবাই মিলেমিশে দায়িত্ব নেয়, তখন একজনের ওপর চাপ কমে যায়
খরচ ও পরিকল্পনায় ভারসাম্য আসে।
সবাই আর্থিক বাস্তবতা বুঝতে শেখে।
ভুল সিদ্ধান্তের ঝুঁকি কমে
আর্থিক সংকটও সহজে সামলানো যায়।
উদাহরণ হিসেবে,স্বামী একা উপার্জনের দায়িত্ব না নিয়ে স্ত্রীও ছোট ইনকাম বা সঞ্চয়ে সাহায্য করতে পারে
সন্তানরাও অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সহায়তা করতে পারে।পরিবারের সবাই মিলে বাজেট ও অগ্রাধিকার ঠিক করতে পারে।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো,দায়িত্ব ভাগ করা মানে বোঝা ভাগ করা।কিন্তু সম্মান কমানো নয়।বরং এতে সম্পর্ক আরও শক্ত হয়,কারণ সবাই একসাথে সমস্যার অংশ হয়ে সমাধানের অংশও হয়ে ওঠে।
অল্পে সন্তুষ্ট থাকা আর উচ্চ আকাঙ্ক্ষা একে অপরের বিপরীত নয়।বরং দুটো একসাথে থাকলেই জীবন সবচেয়ে ভারসাম্যপূর্ণ হয়।
অল্পে সন্তুষ্ট থাকা মানে থেমে যাওয়া নয়,বরং যা আছে তার ভেতর কৃতজ্ঞ থাকা।এতে মানসিক চাপ কমে,সিদ্ধান্তে শান্তি আসে, আর অপ্রয়োজনীয় দৌড় কমে যায়।আর উচ্চ আকাঙ্ক্ষা মানে বড় স্বপ্ন দেখা,নিজেকে উন্নত করার চেষ্টা করা,ভবিষ্যৎকে আরও ভালো করার পরিকল্পনা করা।সমস্যা তখনই তৈরি হয়,যখন
শুধু সন্তুষ্টি থাকে,কিন্তু উন্নতির চেষ্টা থাকে না
অথবা শুধু আকাঙ্ক্ষা থাকে,কিন্তু কৃতজ্ঞতা থাকে না।সত্যিকারের ভারসাম্য হলো,আজকের অবস্থায় সন্তুষ্ট থাকা,কিন্তু আগামীকালের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া।
অর্থাৎ,অল্পে সন্তুষ্ট থাকা মানে ছোট হয়ে যাওয়া নয়।এটা মানসিক স্থিরতা।আর উচ্চ আকাঙ্ক্ষা মানে অস্থিরতা নয়।এটা জীবনের গতি।
সন্তানের পড়াশোনায় কোনো আপস নয়।এটাই তার আগামীর সবচেয়ে বড় বিনিয়োগ।একটা পরিবার যতই আর্থিক চাপের মধ্যে থাকুক,সন্তানের শিক্ষা হলো এমন জায়গা যেখানে আপস করলে ভবিষ্যৎটাই ঝুঁকির মধ্যে পড়ে যায়।
কারণ আজকের শেখা, আগামীর সুযোগ।এ দুইয়ের মাঝখানে সেতু হলো শিক্ষা।শুধু টাকা খরচ নয়,পড়াশোনায় মনোযোগ, নিয়মিততা আর সঠিক দিকনির্দেশনাই একজন সন্তানকে গড়ে তোলে।
আজ যদি একটু কষ্ট করে তাকে এগিয়ে দেওয়া যায়, কাল সেই সন্তানই পুরো পরিবারের ভরসা হয়ে দাঁড়ায়।
সবশেষে সত্যিটা খুব পরিষ্কার,খরচ কমানো যায় অনেক জায়গায়, কিন্তু সন্তানের ভবিষ্যৎ কখনো কমানো যায় না।
শেষ কথা,
সংসারের টানাপোড়েন, অর্থের চাপ বা অভাব যতই থাকুক,কিছু জায়গায় আপস করলে সেটা ভবিষ্যৎকে আরও কঠিন করে তোলে।কিন্তু সঠিক পরিকল্পনা,দায়িত্ব ভাগাভাগি আর বোঝাপড়ার মাধ্যমে সেই চাপই আবার শক্তিতে বদলে যেতে পারে।
যে পরিবার একসাথে সিদ্ধান্ত নেয়,সে পরিবার অভাবকে ভয় পায় না।বরং অভাবকে সামলাতে শিখে যায়।
লেখাঃইশরাত জাহান ইনা