একজন গৃহিণী বা কর্মজীবী নারীর দিনের বড় একটি অংশ কেটে যায় রান্নাঘরে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের রান্না সব মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়।
কিন্তু এই সময়ের ভিড়ে অনেক সময় হারিয়ে যায় নিজের যত্ন, সন্তানের সঙ্গে মানসম্মত সময়, বিশ্রাম, বই পড়া কিংবা নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ।
তাই প্রশ্ন হলো সব সময় কি রান্নাঘরেই থাকা জরুরি?
আধুনিক জীবনে স্মার্ট পরিকল্পনাই পারে এই ভারসাম্য আনতে। দেখে নিন সেই পরিকল্পনাগুলো কেমন হতে পারে—
১. সপ্তাহের কিছু সবজি আগে থেকেই কেটে সংরক্ষণ করা।
২. একবারে কয়েক দিনের মসলা প্রস্তুত রাখা।
৩. সহজ কিন্তু পুষ্টিকর খাবারের তালিকা তৈরি করা।
৪. পরিবারের সদস্যদের ছোট ছোট কাজে যুক্ত করা।
মনে রাখবেন, একজন নারীর পুরো পরিচয় শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নয়। তিনি একজন মা, স্ত্রী, কন্যা, পেশাজীবী, উদ্যোক্তা এবং একজন স্বপ্নবান মানুষ। রান্না গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের সময়ও সমান মূল্যবান।
রান্নাঘরে সময় দিন, তবে নিজের স্বপ্নের জন্যও প্রতিদিন কিছু সময় রাখুন। কারণ সুস্থ, সুখী ও আত্মবিশ্বাসী একজন নারীই একটি সুন্দর পরিবারের ভিত্তি।
/এসএন