একটি মানবিক, সাহসী ও অনুভূতির জায়গা।
যেখানে নারীরা লিখবেন নিজের না বলা কথা।
নিজের জীবন, ভাঙা-গড়া, ক্লান্তি, ভালোবাসা,
একাকীত্ব, ফিরে দাঁড়ানো কিংবা নিজের হয়ে ওঠার গল্প।
কিছু কথা আছে-
যা নারীরা কখনো উচ্চস্বরে বলতে পারে না।
কিছু কষ্ট আছে-
যা সংসারের শব্দের ভেতর চুপচাপ হারিয়ে যায়।
কিছু স্বপ্ন আছে-
যা দায়িত্বের নিচে চাপা পড়ে থাকে বছরের পর বছর।
আর কিছু গল্প আছে—
যা কেউ শোনে না,
তবু প্রতিদিন একজন নারী নীরবে বয়ে বেড়ায়।
আপনার লেখা বাস্তব হতে পারে,
অথবা অনুভূতি থেকে লেখা।
নিজের নামে অথবা anonymous হিসেবেও পাঠাতে পারেন।
কারণ আমরা বিশ্বাস করি—প্রতিটি নারীর জীবনে একটি অপ্রকাশিত ডায়েরী থাকে।
আর সেই গল্পগুলো শোনা দরকার।
লেখা পাঠানোর ঠিকানা
রোদসী, প্লানার্স টাওয়ার (৪র্থতলা), ১৩/এ, বীর উত্তম
সি.আর দত্ত রোড, বাংলামটর, ঢাকা-১০০০।
ফোন: ০১৭৩০৩০৬২০১
ই-মেইল: rodoshee2015@gmail.com/info@rodoshee.com
ওয়েব: www.rodoshee.com
ফেসবুক: www.facebook.com/rodoshee
রোদসী: শব্দ নয়, অনুভূতিরও একটি ঠিকানা।