নারী আইনজীবীদের মানসিক চাপ বেশি : গবেষণা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬

ছবি: এআই/রোদসী
ছবি: এআই/রোদসী

পুরুষ সহকর্মীদের তুলনায় নারী আইনজীবীদের মধ্যে উদ্বেগ, আর্থিক চাপ ও বিষণ্নতার মাত্রা বেশি। আমেরিকান বার অ্যাসোসিয়েশনের (ABA) নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ২ হাজার ৯১৫ জন আইনজীবীর মধ্যে ৩৭ শতাংশ নারী আইনজীবী উদ্বেগে ভোগার কথা জানিয়েছেন। পুরুষ আইনজীবীদের ক্ষেত্রে এই হার ২৩ শতাংশ। গবেষকদের তথ্য অনুযায়ী, ১৯ শতাংশের বেশি নারী আইনজীবীর মধ্যে এমন বিষণ্নতার উপসর্গ দেখা গেছে, যার জন্য ক্লিনিক্যাল মূল্যায়নের প্রয়োজন হতে পারে। পুরুষ আইনজীবীদের ক্ষেত্রে এ হার ছিল ১৫ শতাংশ।


কেন বাড়ছে চাপ?


নারী আইনজীবীরা কর্মঘণ্টার চাপ, কর্মক্ষেত্রের কাঠামো, লিঙ্গবৈষম্য এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রক্ষার সংকট। পাশাপাশি ঘরের কাজ ও পরিবারের সদস্যদের দেখাশোনার দায়িত্বও তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে বলে জানিয়েছেন অনেকে।


জরিপে আরও যা উঠে এসেছে


আর্থিক চাপ: নারী আইনজীবীদের ৪০ শতাংশ আর্থিক সংকটে থাকার কথা জানিয়েছেন। পুরুষ আইনজীবীদের ক্ষেত্রে এ হার ৩০ শতাংশের কম। 


মানসিক সুস্থতা: ৩৬ শতাংশ নারী আইনজীবী মানসিক সুস্থতাসংক্রান্ত সমস্যার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পুরুষদের মধ্যে এ হার ২৬ শতাংশ। 


ঘুমের সমস্যা: ৩১ শতাংশ নারী আইনজীবী ঘুমের সমস্যায় ভোগার কথা জানিয়েছেন। পুরুষদের ক্ষেত্রে এ হার ১৯ শতাংশেরও কম। 


উদ্বেগ: নারী আইনজীবীদের ৩৭ শতাংশ উদ্বেগের কথা জানিয়েছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এ হার ২৩ শতাংশ। 


বিষণ্নতা: ১৯ শতাংশের বেশি নারী আইনজীবীর এমন বিষণ্নতার উপসর্গ ছিল, যার জন্য ক্লিনিক্যাল মূল্যায়নের প্রয়োজন হতে পারে। পুরুষদের ক্ষেত্রে এ হার ১৫ শতাংশ। 


সহায়তা নিতেও অনীহা


জরিপে আরও দেখা গেছে, কর্মক্ষেত্রে মানসিক সুস্থতার জন্য বিভিন্ন ধরনের সহায়তা বা সুবিধা থাকলেও নারী আইনজীবীরা সেগুলো খুব কমই ব্যবহার করেন। এর পেছনে রয়েছে গোপনীয়তা নিয়ে উদ্বেগ, সামাজিক ও পেশাগত কলঙ্কের ভয় এবং ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা।


কী করা উচিত?


গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করেন, নারী আইনজীবীদের মানসিক চাপ কমাতে আইন পেশায় কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। বিশেষ করে কাজের চাপ পুনর্বিন্যাস, বিলযোগ্য কর্মঘণ্টাভিত্তিক কাজের মডেল পুনর্বিবেচনা এবং নারী আইনজীবীদের ওপর প্রভাব ফেলা বিশেষ ধরনের চাপ সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।


পাশাপাশি কর্মক্ষেত্রে এমন গোপনীয় ও নিরাপদ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, যেখানে সহায়তা নেওয়ার কারণে কোনো আইনজীবীকে পেশাগত ঝুঁকিতে পড়তে না হয়।


তথ্যসূত্র: রয়টার্স

sidebar ad