শাড়ি নারীর এমন এক ভূষণ যা গায়ে জড়ালেই এক অন্য রকম লুক এনে দেয়। লম্বা এবং সেলাইবিহীন এই কাপড়ের সৌন্দর্যতা দেশ ছাড়িয়ে বিদেশের গন্ডীতে ছড়িয়ে পড়েছে। একসময় মনে করা হতো, শাড়ি শুধু দক্ষিণ এশিয়ার নারীদের ঐতিহ্যের অংশ। কিন্তু সময় বদলেছে। ছবির দৃশ্য হোক বা আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্ট অথবা কোন রেড কার্পেটে এমন অনেক হলিউড সুন্দরীদের কনফিডেন্টের সাথে এই শাড়ি পরে মুগ্ধতা ছড়াতে দেখা গেছে।
শাড়ির উৎপত্তির ইতিহাস খুব একটা স্পষ্ট নয়। নবম থেকে দ্বাদশ শতাব্দীতে রচিত চর্যাপদে সরাসরি শাড়ির উল্লেখ না থাকলেও অনুরূপ পোশাকের আভাস পাওয়া যায়। পরবর্তীতে চৌদ্দ শতকের কল্পকাহিনী, গল্প-গাঁধা ও গীতিকবিতায় শাড়ির উল্লেখ পাওয়া যায়। আবহমান বাংলার ইতিহাসে শাড়ির স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালের বিবর্তনে বদলেছে শাড়ির পাড়-আঁচল, বুনন এবং পরিধান কৌশল। কিন্তু এর আবেদনময়ী গ্ল্যামারাস চেহারা ধরে রাখার ক্ষমতার একটু ভাটা পড়েনি। এশিয়ান পোশাকের প্রতিনিধিত্ব করার জন্য শাড়ি একটি আন্তর্জাতিক ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে। এমন কিছু হলিউড সেলিব্রেটিরা আছেন যারা শাড়ি পরে নতুন অবতারে সবাইকে মাত করেছেন-
কিম কার্দেশিয়ান: ২০১৮ সালে ভোগ ইন্ডিয়া’র শুটের জন্য কার্দেশিয়ানকে বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির গ্লিটারি লাল শাড়িতে দেখা গেছে। চকচকে এই শাড়িতে তাকে অনেক গ্ল্যামারস লেগেছিল কারন তিনি শাড়িটি অত্যন্ত নিখুঁত ও স্বাচ্ছন্দ্যের সাথে ক্যারি করেছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালে অনন্ত আম্বানি এর বিয়ের অনুষ্ঠানে তিনি ডিজাইনারের তৈরি আরেকটি ঝলমলে লাল শাড়ি পরে ব্যাপক আলোচনায় আসেন। ভারী অলংকার, কোমরবন্ধ ও ঐতিহ্যবাহী স্টাইলিংয়ের সাথে তাঁর লুক বিশ্বজুড়ে ভাইরাল হয়।
গিগি হাদিদ: সোনালি রঙ্গের সিকুইন শাড়িতে গিগি হাদিদের উপস্থিতি ছিল অন্যতম আলোচিত। আধুনিক ব্লাউজের সাথে ঐতিহ্যবাহী ড্রেপিংয়ের চমৎকার মেলবন্ধন দেখিয়েছিলেন। তাঁর উপস্থিতি এতোটাই জনপ্রিয় হয়েছিল যে অনেক আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন এটিকে সেরা রেড-কার্পেট লুকের তালিকায় রেখেছিল।
জেনডায়া: ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে এনএমএসিসি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ঝলমলে নীল-সোনালি একটি শাড়ি পরেছিলেন। মিনিমাল গয়না, পরিপাটি খোপা এবং আত্মবিশ্বাসী উপস্থিতি তাঁর লুককে একই সাথে আধুনিক ও রাজকীয় করে তুলেছিল। এখনও আন্তর্জাতিক ফ্যাশন জগতে তাঁর এই লুক অন্যতম আলোচিত শাড়ি উপস্থিতি হিসেবে বিবেচিত হয়।
সেলেনা গোমেজ: বিশ্বের সবচেয়ে প্রিয় গায়িকাদের মধ্যে সেলেনা গোমেজ অন্যতম। আমেরিকান এই সংগীতশিল্পী যে কিনা তাঁর আল্ট্রা ওয়েস্টান ফ্যাশন সেন্সের জন্য জনপ্রিয়, তাকে ২০১৪ সালে নেপালে ইউনিসেফের দাতব্য অনুষ্ঠানে শুভেচ্ছে দূত হিসেবে দেশি অবতারে দেখা গিয়েছিল। গায়ে জড়িয়েছিলেন কমলা রঙ্গের সিল্কের শাড়ি এবং কপালে ছিল ছোট টিপ।
পামেলা অ্যান্ডারসন: বিগ ব্রাদারের ভারতীয় সংস্করণ বিগ বসে পামেলা অ্যান্ডারসন শাড়ি পরে আকস্মিক অতিথি হিসেবে উপস্থিত হন। মুম্বাই ভিত্তিক ফ্যাশন ডিজাইনার অ্যাশলে রেবেলার ডিজাইনে করা সুন্দর প্রিস্টিন সাদা শাড়িতে তিনি সবাইকে অবাক করে দিয়েছিলেন। শুধু তাঁর উপস্থিতি দিয়েই নয়, সাদা শুভ্র শাড়িতে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছেন এতে শো এর টিআরপি বহুগুণে বেড়ে যায়।
অ্যান হ্যাথাওয়ে: অ্যান হ্যাথওয়ে যিনি ওয়ান ডে, দ্য প্রিন্সেস ডায়েরিজ, দ্য ডেভিল ওয়ার্স প্রাডা, লেস মিজারবলস এর মতো চলচ্চিত্রগুলোর জন্য পরিচিত। তাকে তাঁর এক ছবি রাচেল গট ম্যারিড এর জন্য একটি ভারতীয় বিয়েতে শাড়ি পরতে দেখা যায়। সেই সাধারণ শাড়িতে তাকে অনিন্দ্য সুন্দর লেগেছিল।
প্যারিস হিলটন: তিনি তাঁর ফ্যাশন সেন্স, সোশ্যাল লাইফ এবং গানের প্রতি ভালোবাসার জন্য পরিচিত। তিনি যখন তাঁর ব্র্যান্ডের লাক্সারি আইটেমগুলো প্রচারনার জন্য ভারতে এসেছিলেন, তখন বিশিষ্ট ডিজাইনার তরুণ তাহিলিয়ানি’র পার্ল দিয়ে এমবসড করা একটি জমকালো নেট শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন।
ম্যাডোনা: বিদ্রোহী কিন্তু সত্যিকারের মানুষ হিসেবে খ্যাত গায়িকা ম্যাডনা তাঁর কর্মজীবনের শীর্ষে আধ্যাত্মবাদ গ্রহন করেছিলেন এবং তাঁর জীবনের অনেক পথ পরিত্যাগ করেছিলেন। ম্যাডোনা নীল শাড়ি পরিধান করে, অক্সিডাইজড চুড়ি, নেকপিস পরে সারাবিশ্বে ভারতীয় শিল্প ও সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধের প্রচার করেছেন।
জুলিয়া রবার্টস: অভিনেত্রী জুলিয়া রাবার্টসকে চিনে না এমন কেউ নেই। প্রিটি ওম্যান,জুলিয়া রবার্টস যখন ভারতে ছিলেন, ছবিতে অনস্ক্রিন অভিনেতার বিয়েতে কাউন্সিলর হিসেবে ভূমিকায় ছিলেন। সেসময় তাকে গুজরাতি স্টাইলের সিল্ক বর্ডারযুক্ত বটল গ্রিন শাড়িতে দেখা গিয়েছিল।
অপরাহ উইনফ্রে: অপরাহ যে কেবল একজন জনপ্রিয় সঞ্চালক তা কিন্তু নয়। হারপো ইনকর্পোরেটেডের সিইও তিনি। ভারত, বচ্চন পরিবার এবং মুম্বাই পরিদর্শনকালে তাকে শাড়িতে ২ বার দেখা গেছে। শাড়ির সঙ্গে তাঁর প্রথম আলাপের পেছনে রয়েছে বলি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। কমলা লাল সিল্কের কাঞ্চিভরম শাড়িতে বচ্চনদের সাথে ডিনারে এবং আরেকবার এক ভিভিআইপি উদ্বোধনে দেখা গিয়েছিল।
লেখা- শায়লা জাহান