একটি সুন্দর সন্ধ্যা, পাঁচ তারকা হোটেলে প্রিয়জনের সঙ্গে ডিনার। কিংবা শহরের ব্যস্ততা থেকে দূরে কোনো মনোরম রিসোর্টে সময় কাটানো। আবার হতে পারে পছন্দের শহর ঘুরে দেখার এক দিনের আনন্দময় অভিজ্ঞতা। নিজের ক্যামেরায় ধারণ করা একটি গল্পের স্বীকৃতি হিসেবে এমন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলে কেমন হয়?
এমনই সুযোগ নিয়ে এসেছে রোদসীর ‘তোমার ক্যামেরায় তোমার গল্প’ ভিডিও কনটেস্ট ২০২৬। এই প্রতিযোগিতায় অংশ নেয়া মোট ১০ জন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
কন্টেস্টে অংশগ্রহণের জন্য প্রয়োজন নেই দামি ক্যামেরা, পেশাদার ভিডিও নির্মাণের অভিজ্ঞতা কিংবা বড় কোনো আয়োজন। নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই তৈরি করা যাবে প্রতিযোগিতার ভিডিও।
গল্পের স্বীকৃতি ও দারুণ সব পুরস্কার
একটি গল্পের মূল্য শুধু তার উপস্থাপনায় নয়, বরং সেই গল্প কতটা মানুষের হৃদয় ছুঁতে পারে, নতুন করে ভাবতে শেখায় কিংবা অন্য কাউকে অনুপ্রাণিত করে, তার মধ্যেও লুকিয়ে থাকে।
এই আয়োজনে পাঠানো ভিডিওগুলো প্রকাশিত হবে রোদসীর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ও ওয়েবসাইটে। গল্প বলার আনন্দের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ কিছু অভিজ্ঞতার সুযোগ। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ জন বিজয়ীর জন্য রয়েছে তিন ধরনের আকর্ষণীয় পুরস্কার।
এর মধ্যে রয়েছে—
বিজয়ীরা এসব পুরস্কারের বিকল্প থেকে নিজেদের পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবেন। অর্থাৎ শুধু পুরস্কার জেতাই নয়, থাকছে নিজের ভালো লাগার অভিজ্ঞতাটি বেছে নেওয়ার সুযোগ।
কেমন গল্প পাঠানো যাবে?
প্রতিদিন আমাদের চোখের সামনে ঘটে যায় অসংখ্য ঘটনা। কিছু ঘটনা খুব সাধারণ মনে হলেও তার পেছনে থাকে অসাধারণ কোনো গল্প। কোনো মানুষের দীর্ঘদিনের সংগ্রাম, প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা কিংবা ছোট্ট কোনো সাফল্যের পেছনে লুকিয়ে থাকা বড় স্বপ্ন—এসবই হতে পারে একটি সুন্দর ভিডিওর বিষয়।
রোদসীর এই প্রতিযোগিতায় গল্পের বিষয় নির্বাচনে রয়েছে উন্মুক্ত সুযোগ।
আপনার গল্প হতে পারে—
জীবনসংগ্রাম ও সাফল্য: প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়া কোনো মানুষ, নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হওয়া নারী কিংবা ব্যতিক্রমী কোনো সাফল্যের গল্প।
স্বপ্নপূরণের যাত্রা: ছোট কোনো উদ্যোগ থেকে বড় হয়ে ওঠার গল্প, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কিংবা দীর্ঘদিনের স্বপ্ন পূরণে কারও নিরলস পরিশ্রম।
পরিবার ও প্রিয়জন: মা-বাবার ত্যাগ, পরিবারের বন্ধন, প্রিয় মানুষের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত কিংবা জীবনের কোনো আবেগঘন অভিজ্ঞতা।
প্রকৃতি ও পরিবেশ: বাংলাদেশের নদী, পাহাড়, সবুজ প্রকৃতি, গ্রামীণ জীবন, পরিবেশের পরিবর্তন কিংবা সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে কোনো গল্প।
বাংলাদেশের মানুষ ও ঐতিহ্য: হারিয়ে যেতে বসা সংস্কৃতি, স্থানীয় ঐতিহ্য, গ্রামীণ পেশা, লোকজ জীবন কিংবা কোনো এলাকার বিশেষ বৈশিষ্ট্য।
এ ছাড়া আপনার চারপাশের এমন যেকোনো ইতিবাচক ও অর্থবহ গল্প তুলে ধরতে পারবেন, যা অন্যদের ভাবাবে, আনন্দ দেবে কিংবা নতুন কিছু জানতে সাহায্য
করবে।
বড় ক্যামেরা নয়, গল্প বলার দৃষ্টিভঙ্গিই গুরুত্বপূর্ণ
ভিডিও তৈরির জন্য পেশাদার ক্যামেরা কিংবা অত্যাধুনিক সরঞ্জামের প্রয়োজন নেই। আপনার হাতে থাকা স্মার্টফোনই যথেষ্ট।
একটি ভালো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গল্পের ভাবনা, উপস্থাপনা এবং দর্শকের সঙ্গে তার সংযোগ। কোনো মানুষের জীবনের অজানা অধ্যায়, নিজের চোখে দেখা ব্যতিক্রমী ঘটনা কিংবা চারপাশের পরিচিত পরিবেশের ভিন্ন কোনো চিত্র—সবকিছুই হতে পারে ভিডিওর উপাদান।
ভিডিওটি তৈরি করা যাবে প্যাকেজ, সাক্ষাৎকার কিংবা নিজের পছন্দের অন্য কোনো উপস্থাপনায়। তবে ভিডিওতে গল্পের বিষয়টি যেন স্পষ্টভাবে ফুটে ওঠে এবং দর্শক সহজেই তার মূল বক্তব্য বুঝতে পারেন, সেদিকে গুরুত্ব দিতে হবে।
যেভাবে অংশ নিতে পারবেন
রোদসী ভিডিও কনটেস্ট ২০২৬-এ অংশগ্রহণের জন্য কয়েকটি বিষয় অনুসরণ করতে হবে।
১. ভিডিওর দৈর্ঘ্য: প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য হতে হবে ১ থেকে ৩ মিনিটের মধ্যে।
২. ভিডিও তৈরির মাধ্যম: কেবলমাত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে হবে।
৩. ভিডিওর ধরন: প্যাকেজ, সাক্ষাৎকার কিংবা নিজের পছন্দের যেকোনো উপস্থাপনায় ভিডিও তৈরি করা যাবে।
৪. ভিডিও এডিটিং: ধারণ করা মূল ভিডিও বা Raw Footage সম্পাদনা করে একটি পূর্ণাঙ্গ ও প্রকাশযোগ্য গল্পে রূপ দিতে হবে।
৫. ভিডিও জমা দেওয়ার সংখ্যা: একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ভিডিও জমা দিতে পারবেন।
৬. ভিডিও পাঠানোর ঠিকানা: তৈরি করা ভিডিও পাঠাতে হবে rodosheevideocontest2026@gmail.com ই-মেইল ঠিকানায়।
৭. প্রয়োজনীয় তথ্য: ই-মেইলের সঙ্গে প্রতিযোগীর নিজের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
৮. শেষ সময়: ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৬।
আপনার গল্পই হতে পারে অন্যের অনুপ্রেরণা
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাঁদের জীবনের গল্প অন্যদের জানা প্রয়োজন। কেউ প্রতিদিন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছেন, কেউ নিজের স্বপ্ন পূরণে নিরলস চেষ্টা করছেন, আবার কেউ নীরবে ধরে রেখেছেন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের কোনো গুরুত্বপূর্ণ অংশ।
কিন্তু এসব গল্পের অনেক কিছুই থেকে যায় আড়ালে। একটি ভিডিও সেই গল্পগুলোকে সবার সামনে তুলে ধরতে পারে, পরিচিত কোনো মানুষকে নতুনভাবে চিনতে সাহায্য করতে পারে কিংবা অজানা কোনো জীবনকে সবার কাছে পরিচিত করে তুলতে পারে।
রোদসীর এই আয়োজনের মধ্য দিয়ে নিজের চারপাশকে নতুন করে দেখা এবং সেসব গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তাই আর দেরি কেন? আপনার চারপাশে থাকা গল্পগুলো খুঁজে নিন। হাতে তুলে নিন স্মার্টফোন, ধারণ করুন নিজের দেখা বিশেষ মুহূর্ত কিংবা অনুপ্রেরণাদায়ক কোনো জীবনগল্প।
মনে রাখবেন, একটি ভালো গল্প বলার জন্য দামি ক্যামেরার প্রয়োজন নেই; প্রয়োজন শুধু গল্পটি দেখার ও তুলে ধরার দৃষ্টিভঙ্গি।
রোদসী ভিডিও কনটেস্ট ২০২৬—তোমার ক্যামেরায় তোমার গল্প, ছড়িয়ে পড়ুক সবার মাঝে।