ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশনের পর্দায় দর্শকদের জন্য আসছে ভিন্ন মাত্রার কমেডি এবং থ্রিলার কাহিনী নাটক “চাপ নেবেন না হয়ে যাবে”। নাটকটিতে একটি চ্যালেঞ্জিং ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা টিটু বাঙালি। এই ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হওয়া সম্ভাবনা রয়েছে । ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ।
এলাকার বেকার যুবক মতিন সারাদিন ভবঘুরের মতো ঘুরতে থাকে। এলাকার মানুষ তাকে তেমন পাত্তা দেয় না। হঠাৎ করে সে একদিন নিজেকে বদলে ফেলে। দামী পোশাক আশাক আর বাহারি চলন বলনে এলাকার সবাই চমকে যায়। এলাকার সবাই তাকে আলাদা চোখে দেখা শুরু করে। দোকান পাট থেকে শুরু করে সব জায়গায় টাকা পয়সার দরকার হলে বলে ‘চাপ নেবেন নাথহয়ে যাবে। সংসার থেকে শুরু করে বিয়ে পর্যন্ত করতে চাই ঈদের পরে কারন ঈদের পরে তার কাছে বস্তায় বস্তায় টাকা আসবে। তখন টাকার কোন সমস্যা হবে না। হঠাৎ করে মতিনর মায়ের শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরই মধ্যে প্রেমিকা যুথির বিয়ে হয়ে যায়। বশিরের জীবনে ঈদ আসে কিন্তু ঈদের পরের সেই সুদিন আর আসে না। এসব নিয়ে কমেডি এবং থ্রিলার কাহিনী চাপ নিয়ে এগিয়ে যাবে গল্প।
নির্মাতা এম আর আলী জানান “এটি একটি পারিবারিক কমেডি নাটক। হাসির মধ্য দিয়েই গল্পটি জীবনের ছোট ছোট চাপ আর বাস্তবতার কথা বলবে। দর্শকরা ঈদের আনন্দে পরিবার নিয়ে বসে দেখার মতো একটি কাজ উপহার দিতে চেয়েছি।”
অন্যদিকে অভিনেতা টিটু বাঙালি বলেন,“এই নাটকের চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কমেডি হলেও এখানে ভিন্ন মাত্রার অভিনয়ের সুযোগ পেয়েছি। নাটকটি শুরু হয় হাসি দিয়ে মাঝখানে চাপ পরে কান্না , কমেডি এবং থ্রিলার কাহিনী নিয়ে গল্প। আশা করি দর্শকরা উপভোগ করবেন।”
এই নাটকটিতে আর ও অভিনয় করেছেন আয়েশা নাফিজা, মনিরা আক্তার মিঠু, আমিন আজাদ, তারিক স্বপন, সেজুতি খন্দকার, কান্তা কামরুন, বাদল, হেদায়েত উল্লাহ নান্নু, শামীম মোল্লা,রাজা হাসান, রুমান হোসেন, নাজমুল রানা, সিফাত বন্যা, রবিন, সাইফুল খান,কচি,বিপ্লবসহ আরও অনেকেই।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এসময়ের একজন ব্যস্ততম নির্মাতা এম আর আলী। প্রযোজনায় রয়েছেন সাঈদুর রহমান কাবুল - Cineplex Entertainment, চিত্রগ্রহণে ছিলেন সোহাগ শরীফ। ঈদের আনন্দে হাসি আর বিনোদনের পূর্ণ প্যাকেজ হিসেবে ‘চাপ নেবেন না হয়ে যাবে’ নাটকটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে বিশ্বাস করেন নির্মাতা