নারীর ফ্যাশনে ফিরছে ৯০-এর দশকের ফ্লোরাল প্রিন্ট শাড়ি, কীভাবে ফুটিয়ে তুলবেন এই লুক?

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারীর ফ্যাশনে আবারও জায়গা করে নিচ্ছে ৯০-এর দশকের ফ্লোরাল প্রিন্ট শাড়ি। সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে হাল্টারনেক ব্লাউজ। ৯০ দশকের নস্টালজিক আবহ, প্রিন্ট, ভাঁজ এবং বৈচিত্র্যময় ব্লাউজের নকশা নিয়ে নতুন করে কাজ করছেন ফ্যাশন ডিজাইনাররা। আর বলিউড তারকা ডায়ানা পেন্টি-র সাম্প্রতিক শাড়ির লুক যেন সেই ফিরে আসা ট্রেন্ডকেই আরও একবার সামনে নিয়ে এসেছে।


ডায়ানা পেন্টি বরাবরই প্রচারের আলো থেকে কিছুটা দূরে থাকতে পছন্দ করেন। তবে যখনই তিনি জনসমক্ষে হাজির হন, তাঁর সাজপোশাক নিয়ে আলোচনা হবেই। সাম্প্রতিক শাড়ির লুকগুলো তারই উদাহরণ। ডিজাইনার মনিশ মালহোত্রার নকশা করা একটি ক্রিঙ্কেলড শাড়িতে দেখা গেছে তাঁকে। শাড়িটির নকশায় ছিল নস্টালজিক আবহ, যা আরও স্পষ্ট হয়েছে ৯০-এর দশকের ফ্যাশনের অন্যতম জনপ্রিয় হাল্টারনেক ব্লাউজের ব্যবহারে।


এই শাড়িটি পার্ট-নেট ও পার্ট-স্যাটিন কাপড়ে তৈরি। এটি মূলত একটি প্রি-ড্রেপড শাড়ি, যার পুরো জুড়ে রয়েছে আকর্ষণীয় ফ্লোরাল প্রিন্ট। শাড়ির বর্ডারে প্যাইলেটসহ সিকুইন এমব্রয়ডারি করা হয়েছে। অন্যদিকে, আঁচলে রয়েছে বাগল বিড ও সিকুইনের তৈরি ঝুল বা ট্যাসেল, যা পুরো লুকে যোগ করেছে আলাদা মাত্রা।


শাড়িটির সঙ্গে ডায়ানা পরেছেন হাই-নেক হাল্টারনেক ব্লাউজ। ব্লাউজের নেকলাইনে এমন সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে, যা অনেকটা গয়নার মতোই কাজ করছে। ফলে আলাদা করে গলায় নেকলেস পরার প্রয়োজন হয়নি।


এই পুরো সাজটিতে ৯০-এর দশকের বেশ কিছু জনপ্রিয় ফ্যাশন উপাদানকে আধুনিকভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। যেমন—ডিজিটাল প্রিন্টিং, হিট প্লিটিং এবং হাল্টারনেক স্টাইল। ফলে পুরোনো দিনের নস্টালজিয়া ও সমকালীন ফ্যাশনের মধ্যে তৈরি হয়েছে দারুণ এক সমন্বয়।


গয়নায় আধুনিকতার ছোঁয়া


সাদামাটা শাড়ির লুককে আরও আকর্ষণীয় করে তুলতে ডায়ানা ব্যবহার করেছেন মনিশ মালহোত্রার ফাইন জুয়েলারি লাইনের নতুন কিছু গয়না। 


ডায়ানার কানে ছিল একজোড়া মিসম্যাচড ইয়াররিং। আসলে এগুলো একই জোড়ার রিভার্সিবল ইয়াররিং—এক কানে দেখা যায় অনিক্স পাথরের দিকটি, অন্য কানে রয়েছে ব্র্যান্ডের লোগো। এর সঙ্গে তিনি একাধিক ব্রেসলেট ও আংটি পরেছেন। হাতে ছিল ঐতিহ্যবাহী ভারতীয় হাতফুলের আধুনিক সংস্করণ, যা মূলত ভারতীয় কনেদের অলংকার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।


ভোগ ইন্ডিয়ার-র ফ্যাশন ফিচারস এডিটর অশ্বিনী অরুণ কুমার-এর মতে, ‘‘শাড়িটির রঙের বৈচিত্র্য এবং প্রি-প্লিটেড, ক্রিঙ্কেলড ড্রেপিংয়ের কারণে এতে একটি স্বতঃস্ফূর্ত বোহেমিয়ান আবহ তৈরি হয়েছে। হাল্টারনেক ব্লাউজ সেই আবহকে আরও জোরালো করেছে।’’


কীভাবে ফুটিয়ে তুলবেন এই লুক?


এই ধরনের ফ্রি-স্পিরিটেড লুক তৈরি করতে চাইলে বিভিন্ন ধরনের মিক্সড-মেটাল গয়না বেছে নেওয়া যেতে পারে। পাশাপাশি পায়ে পরা যেতে পারে আরামদায়ক জুতি, যাতে সূক্ষ্ম সিকুইন ও জরি কাজ থাকবে।


৯০-এর দশকের ফ্লোরাল শাড়ি এবার —আধুনিক ফ্যাশনের সঙ্গে মিশে এটি হয়ে উঠছে নতুন প্রজন্মের জন্যও একটি স্টাইল স্টেটমেন্ট।

sidebar ad