আধুনিক প্যারেন্টিংয়ের বাস্তবতা

প্রকাশ: ১২ মে ২০২৬

আধুনিক প্যারেন্টিংয়ের বাস্তবতা

আজকের প্যারেন্টিং শুধু সন্তানকে বড় করার দায়িত্ব নয়, এটা মানসিকভাবে সুস্থ, আত্মবিশ্বাসী ও মানবিক একজন মানুষ গড়ে তোলার দীর্ঘ প্রক্রিয়া। 


“না” বলতে শেখানো থেকে শুরু করে শাস্তির বদলে বোঝানোর অভ্যাস, আলাদা থেকেও দায়িত্বশীল কো-প্যারেন্টিং  আর ব্যস্ত কর্মজীবনের মাঝেও সন্তানের জন্য মানসম্মত সময় দেওয়া,সবকিছুই এখন আধুনিক অভিভাবকত্বের গুরুত্বপূর্ণ অংশ। কারণ সন্তান শুধু কথা নয়, বাবা-মায়ের আচরণ, ধৈর্য আর ভালোবাসা থেকেই জীবন শেখে।


সন্তানকে “না” বলা শেখানো-

কেন ও কীভাবে?

সব আবদার পূরণ করা ভালোবাসা নয়, কখনো কখনো সীমা শেখানোই সবচেয়ে বড় ভালোবাসা।

*ছোটবেলা থেকেই “না” শুনতে শেখা সন্তান ভবিষ্যতের হতাশা সহজে সামলাতে পারে।

*“না” বলতে পারা সন্তান খারাপ সঙ্গ, চাপ বা ভুল প্রস্তাব থেকে নিজেকে দূরে রাখতে শেখে।

*নিজের মতামত ও ব্যক্তিগত সীমার মূল্য বুঝতে শেখে।

*আত্মসম্মান ও আত্মনিয়ন্ত্রণ ধীরে ধীরে শক্ত হয়।

*জেদ নয়, যুক্তি দিয়ে বোঝালে সন্তান সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে।

*সবসময় “হ্যাঁ” পেতে পেতে বড় হওয়া সন্তান বাস্তব জীবনের প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারে না।

*“না” শেখানো মানে কঠোর হওয়া নয়, বরং তাকে নিরাপদ ও মানসিকভাবে শক্ত করে গড়ে তোলা।

*সন্তান যেন ভয় থেকে নয়, বোঝাপড়া থেকে সীমাবোধ শেখে।সেদিকে খেয়াল রাখা জরুরি।

*আজকের ছোট্ট সীমাবোধই আগামী দিনের দায়িত্বশীল মানুষ তৈরি করে।


আলাদা থেকেও ভালো প্যারেন্টিং  সম্ভব, যদি সম্পর্ক না থাকলেও দায়িত্ববোধ থাকে।

স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হতে পারে,

কিন্তু সন্তানের কাছে বাবা-মায়ের দায়িত্ব কখনো শেষ হয় না।

একসাথে না থেকেও একজন সন্তানকে মানসিকভাবে নিরাপদ রাখা সম্ভব।যদি দুজনের মাঝে পরিপক্ব আন্ডারস্ট্যান্ডিং থাকে।


কীভাবে ভালো কো-প্যারেন্টিং সম্ভব?


*সন্তানের সামনে একে অন্যকে ছোট না করা।

*ব্যক্তিগত রাগ সন্তানের উপর চাপিয়ে না দেওয়া।

*সন্তানের প্রয়োজনকে ইগো র উপরে রাখা।

*নিয়মিত যোগাযোগ ও সময় ভাগ করে নেওয়া।

*সন্তানের পড়াশোনা, স্বাস্থ্য ও মানসিক অবস্থার খোঁজ দুজনেরই রাখা। 

*আলাদা থাকলেও সন্তান যেন দুজনের ভালোবাসা অনুভব করে।


পজিটিভ সাইড-


সন্তান দায়িত্বশীল ও বাস্তববাদী হতে শেখে।

ঝগড়াপূর্ণ পরিবেশের চেয়ে শান্ত পরিবেশে মানসিক চাপ কম হয়।

বাবা-মা আলাদা থেকেও ম্যাচুর আচরণের উদাহরণ হতে পারেন।

*সন্তান বুঝতে শেখে সম্পর্ক ভাঙলেও সম্মান নষ্ট হতে হয় না।

*দুজনের ব্যালেন্স সাপোর্ট  থাকলে।ইমোশনাল স্টেবিলিটি বাড়ে।


নেগেটিভ সাইড-


একজন প্যারেন্ট দায়িত্ব এড়িয়ে গেলে সন্তান ইমোশনালি  ভেঙে পড়ে।

“তোমার মা/বাবার জন্য…” ধরনের কথা সন্তানের মনে বিষ তৈরি করে।

সময় ও যোগাযোগের অভাবে সন্তান একাকীত্বে ভুগতে পারে।

ফিনান্সিয়াল সাপোর্ট  নিয়ে টানাপোড়েন সন্তানের নিরাপত্তাবোধ নষ্ট করে।

নতুন পরিবার বা সম্পর্ক এলে সন্তান নিজেকে অবহেলিত ভাবতে পারে। 


ফিনান্সিয়াল সাপোর্ট কেন গুরুত্বপূর্ণ?


সন্তানের খরচ ভিডিও কলে কথা বলা যাবে “সহানুভূতি” নয়, এটা দায়িত্ব

শুধু টাকা দিলেই প্যারেন্টিং  সম্পূর্ণ হয় না, আবার ভালোবাসা দিয়েও প্রয়োজন মেটে না।

পড়াশোনা, চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যতের পরিকল্পনায় দুইজনের অংশগ্রহণ জরুরি।

ফিনান্সিয়াল সাপোর্ট না থাকলে সন্তান অল্প বয়সেই ইনসিকিউরিটি  অনুভব করে।

দায়িত্ব ভাগ করে নেওয়া মানে শুধু খরচ নয়, সন্তানের ভবিষ্যৎ একসাথে বহন করা।


সন্তানের ইমোশনাল ইন্টিলিজেন্স বাড়ানোর কৌশল-


সন্তানের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো মানে তাকে শুধু ভালো ছাত্র নয়, বরং “ভালো মানুষ” হিসেবে গড়ে তোলা।


সন্তানের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর কৌশল (টিপস আকারে)

 ১. অনুভূতি প্রকাশ করতে শেখান

“তুমি কষ্ট পেয়েছো?” বা "রাগ লাগছে কেন?"এভাবে প্রশ্ন করে তার অনুভূতিকে নাম দিতে সাহায্য করুন।

 ২. অনুভূতি অগ্রাহ্য করবেন না।

“এটা কিছু না” না বলে বলুন।"আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো।"

 ৩. নিজের আচরণ দিয়ে শেখান।

বাবা-মায়ের রাগ, ধৈর্য, ক্ষমা।সবই শিশু শিখে ফেলে দেখে।

 ৪. শোনার অভ্যাস গড়ে তুলুন।

মোবাইল রেখে তার কথা মন দিয়ে শুনুন। শুধু উত্তর না, বোঝার চেষ্টা করুন।

 ৫. সমস্যা সমাধানে জড়িত করুন।

ছোট সিদ্ধান্ত (কোন পোশাক, কী খাবার) 

তাকে নিতে দিন।

এতে আত্মবিশ্বাস বাড়ে। 
৬. গল্প ও বাস্তব উদাহরণ দিন।

গল্পের চরিত্রের অনুভূতি নিয়ে আলোচনা করুন“ওটা কেন দুঃখ পেলো?”

 ৭. আবেগ নিয়ন্ত্রণ শেখান

রাগ করলে শ্বাস নেওয়া, পানি খাওয়া বা একটু বিরতি নেওয়ার অভ্যাস শেখান।

 ৮. প্রশংসা শুধু ফলের জন্য নয়, আচরণের জন্য করুন।

মামনি তুমি চেষ্টা করেছো, এটা খুব ভালো।এটা ইমোশনাল গ্রোথ বাড়ায়।

 ৯. অন্যের প্রতি সহানুভূতি শেখান

কারো কষ্ট দেখলে বলুন।

“তুমি হলে কেমন লাগতো?”

১০. নিরাপদ পরিবেশ তৈরি করুন।

যাতে সে ভয় না পেয়ে নিজের কথা খুলে বলতে পারে।


ওয়ার্কিং প্যারেন্টসদের জন্য সময় ব্যবস্থাপনা অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু একটু স্মার্ট প্ল্যানিং করলে কাজ + পরিবার দুটোই ব্যালেন্স করা সম্ভব। নিচে কিছু বাস্তব টিপস দিলাম।


 ওয়ার্কিং প্যারেন্টসের জন্য সময় ব্যবস্থাপনা টিপস

১. আগের দিন প্ল্যান করুন।

পরের দিনের কাজ, খাবার, সন্তান সম্পর্কিত কাজ আগেই লিখে রাখুন।

 ২. কাজকে প্রাধান্য দিন প্রায়োরিটিজ

সব কাজ একসাথে নয়“সবচেয়ে জরুরি” কাজ আগে করুন।

 ৩. টাইম ব্লকিং পদ্ধতি ব্যবহার করুন

দিনকে ভাগ করুন।

কাজের সময়, পরিবারের সময়, নিজের সময় আলাদা করুন।

 ৪. মাল্টিটাস্কিং কমান

একসাথে অনেক কাজ না করে একসময় এক কাজ করুন।ফোকাস বাড়ে।

 ৫. সন্তানকে রুটিনে অভ্যস্ত করুন

নিয়মিত রুটিন থাকলে আপনার চাপ অনেক কমে যাবে।

 ৬. ঘরের কাজ শেয়ার করুন

পার্টনার বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিন।

 ৭. কাজের জায়গায় ফোকাসড থাকুন

অফিসে অযথা সময় নষ্ট করলে বাসার সময় কমে যায়।

 ৮. মোবাইল/সোশ্যাল মিডিয়া সীমিত করুন

অপ্রয়োজনীয় স্ক্রলিং সময় চুরি করে নেয়।সতর্ক থাকুন।

 ৯. নিজের জন্য ছোট সময় রাখুন

নিজে ভালো না থাকলে পরিবারও ঠিকভাবে সামলানো কঠিন।

১০. গিল্ট ফিলিং এড়ান

সবসময় পারফেক্ট হওয়া সম্ভব না।নিজেকে ক্ষমা করতে শিখুন।


লেখাঃ ইশরাত জাহান ইনা

sidebar ad