কখন সম্পর্ক থেকে ছেড়ে আসা উচিত?

প্রকাশ: ১২ মে ২০২৬

কখন সম্পর্ক থেকে ছেড়ে আসা উচিত?

যে সম্পর্ক প্রতিদিন ভেতরটা ভেঙে দেয়, সেখান থেকে চলে আসাও এক ধরনের বেঁচে থাকা। আবার বিষাদের মাঝেও প্রিয়জনকে আটকে থেকে কেউ কেউ বেঁচে থাকে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কখন থেকে আসলে তিক্ততা শুরু হয়। আর কখন সম্পর্কের সীমাবদ্ধতা বুঝতে হয়।


দেখে নিন কখন সম্পর্ক ছেড়ে আসা উচিত?

কিছু বিচ্ছেদ মানুষকে ভেঙে দেয় না বরং বাঁচিয়ে রাখে। সব সম্পর্ক ধরে রাখা ভালোবাসা নয়, কখনো কখনো নিজের শান্তি, সম্মান আর মানসিক সুস্থতার জন্য দূরে সরে যাওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। কারণ কিছু মানুষকে হারালে জীবন ফাঁকা হয় না, জীবন আবার নিঃশ্বাস নিতে শেখে।

যখন নিজের কষ্টগুলো বারবার চেপে রাখতে রাখতে ভিতরটা নীরব হয়ে যায়, যখন হাসির আড়ালেও বুকের ভিতর অজানা ভার জমে থাকে,

আর যখন একটা সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলতে হয়— তখনই মানুষ অনুভব করে, দমটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। যখন সম্পর্কের ভেতর সম্মান মরে যায়, তখন লোকসমাজের সামনে মানুষ শুধু বেঁচে থাকে। ভিতরে ভিতরে প্রতিদিন একটু করে শেষ হয়ে যায়।


সন্তানের সামনে রোজ রোজ অপমানিত হতে হতে একসময় মানুষ কাঁদতেও ভুলে যায়। শুধু ভিতরে ভিতরে ভেঙে পড়ে নিজের সম্মান আর অস্তিত্বের শব্দে।

একই প্রতিশ্রুতি বারবার দিয়েও যখন কেউ রাখতে পারে না, তখন শব্দগুলো আর ভরসা দেয় না, শুধু নতুন করে ভাঙার ভয় তৈরি করে।

যখন বারবার নিজেকে হারিয়ে ফেলেও সম্পর্কটা বাঁচাতে হয়,তখন ছেড়ে আসা উচিত। যখন ভালোবাসার চেয়ে অপমান বেশি হয়, শান্তির চেয়ে কান্না বেশি হয়, আর পাশে থেকেও নিজেকে একা লাগে, তখন বুঝতে হবে, কিছু বিচ্ছেদ বেঁচে থাকার জন্যই জরুরি।


টক্সিক রিলেশনশিপ চেনার উপায়:

ভালবাসা অন্ধ। কখনো কখনো বিবেক বিবেচনাহীন। কিন্তু আপনার সঙ্গী যখন মানুসিক শান্তি র জায়গায় অশান্তির কারন হয়ে যাবে তখনি রিলেশন টা টক্সিক।

আমি একজন কে পাগলের মত ভালবাসতাম। প্রতিদানরূপ সে আমাকে পাগল বানিয়ে ছেড়েছে।বিষয় টা ঠিক এমনি।


 টক্সিক রিলেশন চেনার কিছু স্পষ্ট লক্ষণ

*বারবার অপমান বা ছোট করে কথা বলা

*তোমার অনুভূতিকে গুরুত্ব না দেওয়া

*সবসময় তোমাকেই দোষী বানানো

*প্রতিশ্রুতি দিয়ে বারবার ভেঙে ফেলা

*কথা বললে সেটা “অতিরঞ্জন” বা “ড্রামা” বলা

*নিজের ভুল কখনোই স্বীকার না করা

*নিয়ন্ত্রণ করার চেষ্টা (কাকে দেখবে, কী করবে)

*সম্পর্কের মধ্যে ভয় বা চাপ অনুভব করা

*নিজের আত্মবিশ্বাস কমে যাওয়া

*সবসময় মানিয়ে নিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়া

*পরিবার বা বন্ধুদের থেকে দূরে সরিয়ে দেওয়া

*ভালো সময়ের চেয়ে কষ্টের সময় বেশি থাকা

*যেখানে শান্তি নেই, বারবার নিজেকে হারাতে হয়,সেখানে সম্পর্কটা আর সুস্থ থাকে না।


বিচ্ছেদের পরে আবার নিজেকে গুছিয়ে নেওয়া সহজ না, কিন্তু ধাপে ধাপে নিজেকে শক্ত করে তোলা যায়।

কিছু বাস্তব ও স্ট্রং পয়েন্ট-

*মানসিকভাবে ঘুরে দাঁড়ানো

*নিজের কষ্টকে অস্বীকার না করে গ্রহণ করা

*"কেন হলো" থেকে 

"এখন আমি কী করব"

এই ফোকাসে আসা।

*সোশ্যাল মিডিয়া বা অতীতের ট্রিগার থেকে দূরে থাকা।

*নিজের রুটিন (ঘুম, খাওয়া, কাজ) ঠিক রাখা

একা থাকতে ভয় না পেয়ে একা সময়কে শক্তি হিসেবে ব্যবহার করা।

*কথা বলার জন্য বিশ্বাসযোগ্য মানুষ/বন্ধু বেছে নেওয়া।

*নিজেকে সময় দেওয়া।জোর করে "ওকে" হয়ে যাওয়ার চাপ না নেওয়া।


ফিনানশিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া-

ছোট হলেও নিজের ইনকামের উৎস শুরু করা

স্কিল শেখা (ফ্রিল্যান্সিং, ডিজিটাল কাজ, টিউশন, অনলাইন কাজ)

খরচের বাজেট ঠিক করা ও অপ্রয়োজনীয় খরচ কমানো।

সেভিংসের অভ্যাস গড়ে তোলা, যত ছোটই হোক

একাধিক ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করা

নিজের দক্ষতাকে মার্কেটেবল করার দিকে ফোকাস করা।

কারও উপর আর্থিকভাবে নির্ভরশীল না হওয়া। মানসিক সিদ্ধান্ত নেওয়া

সবচেয়ে গুরুত্বপূর্ণ।


বাবা-মায়ের আলাদা হয়ে যাওয়া শিশুর সিকিউরিটির অনুভূতি ভেঙে দেয়।

ছোট বয়সে তারা প্রায়ই নিজেকে দায়ী মনে করে (“আমার জন্যই হয়তো এমন হলো”)

পড়াশোনায় মনোযোগ কমে গিয়ে পারফরম্যান্স নেমে যেতে পারে।

অনেক শিশুর মধ্যে ভয়, উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়।

আচরণে পরিবর্তন আসে।কারও মধ্যে আক্রমণাত্মকতা, কারও মধ্যে নীরবতা।

সামাজিকভাবে অনেক সময় আত্মবিশ্বাস কমে যায়।

একজন অভিভাবকের অভাব মানে অনেক ক্ষেত্রে আবেগগত শূন্যতা তৈরি হওয়া।

মা-বাবার দ্বন্দ্ব দেখলে শিশু সম্পর্ক নিয়ে বিভ্রান্ত ধারণা গড়ে তোলে।

ভবিষ্যতের সম্পর্কে বিশ্বাসের ঘাটতি তৈরি হতে পারে।

একাকীত্বের কারণে অনেক সময় তারা ডিপ্রেশন বা ইমোশনাল স্ট্রেসে ভোগে।

"পরিবার" ধারণাটা ভেঙে গিয়ে মানসিক স্থিতিশীলতা দুর্বল হয়ে যায়।

তবে সব ক্ষেত্রেই এমন হয় না।

যদি বিচ্ছেদের পরও সন্তানকে ভালোবাসা, নিরাপত্তা আর স্থিতিশীলতা দেওয়া যায়, তাহলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।


সম্পর্ক বাঁচাতে শেষ চেষ্টা—কখন কী করা যায়?

খোলামেলা কথা বলা, অভিযোগ নয়, অনুভূতি বোঝানো। পুরনো ভুলগুলো স্বীকার করে ক্ষমা চাওয়া। সম্পর্কের জন্য স্পষ্ট “সীমা”বাউন্ডারিস ঠিক করা।

একসাথে কাউন্সেলিং বা থার্ড পারসন হেল্প নেওয়া একে অপরকে কিছু সময় ও স্পেস দেওয়া। ভালো দিকগুলো আবার নতুন করে তৈরি করার চেষ্টা। ইগো না রেখে সমঝোতার জায়গা খোঁজা। নেগেটিভ দিক (যখন চেষ্টা আর কাজ নাও করতে পারে)।

শুধু একজন চেষ্টা করে, আরেকজন একদম আগ্রহহীন।

বারবার একই ভুল, কোনো পরিবর্তন নেই অপমান, নিয়ন্ত্রণ বা মানসিক নির্যাতন চলতে থাকা।

বিশ্বাস পুরোপুরি ভেঙে যাওয়া। সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের মানসিক শান্তি হারানো।

প্রতিটি আলোচনাই ঝগড়ায় পরিণত হওয়া “ঠিক হওয়া”র চেয়ে “হার মানানো” বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাওয়া।


লেখাঃ ইশরাত জাহান ইনা

sidebar ad