৮ ধাপে দই তৈরি করুন নিজেই

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এখন যেকোনো সাধারণ দোকান বা সুপারশপে দই ও টকদই কিনতে পাওয়া যায়। কিন্তু ঘরে বানানো দইয়ের স্বাদ একেবারেই ভিন্ন। নিজের হাতে তৈরি করে খাওয়ার আনন্দও আলাদা। গরম দুধ ও ব্যাকটেরিয়াল ইয়োগার্ট স্টার্টার দিয়ে দই তৈরি করা হয়। এতে থাকা প্রোবায়োটিক শরীরের জন্যও উপকারী।


যা যা লাগবে

  • দুধ: ১ লিটার
  • টকদই: ২ টেবিল চামচ


যেভাবে তৈরি করবেন


১. দুধ গরম করুন


একটি একটু বড় পাত্রে এক লিটার দুধ ঢেলে চুলায় বসান। পাত্র বড় হলে দুধ উপচে পড়ার আশঙ্কা কম থাকে।


২. দুধ ভালোভাবে ফুটিয়ে নিন


দুধের আশপাশে ধোঁয়া উঠতে শুরু করলে বুঝবেন দুধ সেদ্ধ হয়ে আসছে। এ সময় সতর্ক থাকুন, কারণ যেকোনো মুহূর্তে দুধ উপচে পড়তে পারে।


৩. দুধ ঠাণ্ডা করুন


দুধ ভালোভাবে ফুটে ফেনা উপরে উঠে এলে চুলা বন্ধ করে দিন। পাত্রটি ঢেকে রেখে দুধ ঠাণ্ডা হতে দিন।


৪. দুধ কুসুম গরম করুন


দই তৈরির জন্য দুধ একেবারে গরম বা ঠাণ্ডা হওয়া যাবে না। দুধ কুসুম গরম হলে পরবর্তী ধাপের জন্য উপযুক্ত হবে।


৫. দই পাতার পাত্রে দুধ নিন


দুধ এমন একটি পাত্রে ঢালুন, যা কিছুক্ষণ তাপ ধরে রাখতে পারে। এতে দই জমতে সুবিধা হবে।


৬. টকদই মিশিয়ে দিন


২ টেবিল চামচ টকদই ভালোভাবে বিট করে নিন। এরপর কুসুম গরম দুধের মধ্যে টকদই দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিন।


৭. উষ্ণ স্থানে রাখুন


দুধ ও টকদই ভালোভাবে মেশানোর পর পাত্রটি ঢেকে একটি উষ্ণ স্থানে রেখে দিন। এ সময় পাত্রটি বারবার নড়াচড়া না করাই ভালো।


৮. দই জমিয়ে ফ্রিজে রাখুন


সাধারণত দই পুরোপুরি জমতে প্রায় ৬ ঘণ্টা সময় লাগে। তবে পরিবেশের তাপমাত্রার ওপর সময় কম-বেশি হতে পারে। দই জমে গেলে ফ্রিজে রেখে দিন। খাওয়ার সময় প্রয়োজনমতো বের করে নিন। দীর্ঘ সময় ফ্রিজের বাইরে রাখবেন না।

sidebar ad