কয়েক মিনিটে বানিয়ে নিন ‘ড্রাগন ফলের পুডিং’

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬

কয়েক মিনিটে বানিয়ে নিন ‘ড্রাগন ফলের পুডিং’

হজমশক্তি উন্নত করতে পারে ড্রাগন ফলের পুডিং। দেখতে রঙিন হওয়াতে শিশুরা খুব পছন্দ করে এই পদ। অল্প সময়ে সহজেই তৈরি করা যায় ড্রাগন ফলের পুডিং। জেনে নিন রেসিপি।



উপকরণ


ড্রাগন ফল ২টি, সাবুদানা ১ কাপ, চিয়াসিড ৪/৫ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ কাপ, তরল দুধ আধা লিটার, চিনি স্বাদমতো, বরফ পরিমাণমতো।



প্রণালি



দুধ জ্বাল দিয়ে নিন। গুঁড়া দুধ, চিনি ও পরিমাণমতো পানি দিন। সাবুদানা ধুয়ে নিয়ে ফুটে আসা গরম পানিতে দিয়ে সেদ্ধ করে ঠান্ডা পানি ঢেলে ছেঁকে নিন।



জ্বাল দেওয়া দুধে সাবু মিশিয়ে নিন। চিয়াসিড পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ফুলে উঠলে এবার দুধের মিশ্রণে মিশিয়ে নিন। ড্রাগন ফল ছোট ছোট টুকরা করে কেটে মিশিয়ে নিন। 



সবশেষে বরফ মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ড্রাগন ফল ও চিয়াসিডসের পুডিং।


ছবি: সংগৃহীত

sidebar ad