ওভারথিংকিং কমিয়ে সম্পর্ক বাঁচানোর উপায়
সম্পর্ক ভাঙে সবসময় ঝগড়া বা দূরত্বে না… অনেক সময় ভাঙে আমাদের অতিরিক্ত ভাবনায়।
একটা ছোট কথা, একটা দেরি করে রিপ্লাই,বা একটা নীরবতা,আমরা নিজেরাই সেখানে হাজারটা গল্প বানিয়ে ফেলি।আর সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি।অনেক সম্পর্কের সত্যি সমস্যা থাকে না,সমস্যা হয় আমরা কী ভাবছি,সেটা নিয়ে।
কেন ওভারথিংকিং সম্পর্ক নষ্ট করে?
কারণ ওভারথিংকিং বাস্তবকে নয়,ভয়কে বড় করে তোলে।যে মানুষটা তোমাকে ভালোবাসছে, তাকেও সন্দেহের চোখে দেখা শুরু হয়।
ধীরে ধীরে বিশ্বাসের জায়গাটা ভেঙে যায়,আর তার জায়গা নেয় অস্থিরতা।
কিভাবে কমাবো ওভারথিংকিং?
# অনুমান নয়,কথা বলো
মনে কিছু ধরার আগে সরাসরি জিজ্ঞেস করো। অনেক ভুল বোঝাবুঝি সেখানেই শেষ হয়ে যায়।
#সবকিছুর অর্থ খুঁজতে যেও না।
সব নীরবতার মানে দূরত্ব না,সব দেরির মানে অবহেলা না।
#নিজের মনকে ব্যস্ত রাখো
খালি মনেই বেশি চিন্তা জন্মায়।নিজের পড়াশোনা, কাজ বা শখে মন দাও।
#বিশ্বাস গড়ে তোলো
সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে,সন্দেহে না।
সন্দেহ একটা সম্পর্ক ধংশ করার জন্য যথেষ্ট :
সন্দেহ একটা সম্পর্ক ধ্বংস করার জন্য যথেষ্ট,কথাটা ছোট,কিন্তু ভেতরটা খুব ভারী।কারণ সন্দেহ কখনো একা আসে না। এটা সাথে করে আনে অবিশ্বাস, অস্থিরতা আর দূরত্ব।
শুরুতে হয়তো এটা ছোট একটা প্রশ্ন,ও কি সত্যি ঠিক বলছে?
কিন্তু ধীরে ধীরে এই ছোট প্রশ্নটাই বড় দেয়াল হয়ে দাঁড়ায় দুজন মানুষের মাঝে।সম্পর্কে ভালোবাসা থাকলেও,যদি বিশ্বাস না থাকে,তাহলে সেই ভালোবাসা টিকতে কষ্ট হয়।
সন্দেহ মানুষকে এমনভাবে বদলে দেয়,যে সে ভালো জিনিসগুলোকেও খারাপভাবে ব্যাখ্যা করতে শুরু করে।
তবে একটা জিনিসও সত্য,
সব সন্দেহই সত্যি নয়, আর সব নীরবতাই দূরত্ব না।অনেক সময় আমরা না জেনে,না বুঝে নিজের ভেতরের ভয়কেই সত্যি মনে করি।
সম্পর্ক বাঁচে কথায়, আর ভাঙে ভুল ব্যাখ্যায়।
সন্দেহ বাড়ানোর আগে একবার কথা বললে,
অনেক সম্পর্ক হয়তো শেষ হয়ে যেত না,আবার নতুন করে শুরু হতে পারত।
শেষ কথা,
ভালোবাসা তখনই সুন্দর হয়,যখন সেখানে ভয় কম আর বিশ্বাস বেশি থাকে।
ওভারথিংকিং কমানো মানে সম্পর্ককে সুযোগ দেওয়া,শান্তভাবে বাঁচার।
কারণ অনেক সময় সম্পর্ক হারায় না…
আমরাই অতিরিক্ত ভেবে তাকে দূরে ঠেলে দিই।
লেখাঃ ইশরাত জাহান ইনা